ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর এমাজউদ্দিন আহমদ বলেছেন, সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী বিজয়কে তরান্বিত করবে।
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলানায়তনে জিয়া কল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এমাজ উদ্দিন আহমদ বলেন, সকল পেশাজীবী মানুষকে আমরা একত্র করতে চাই। আসন্ন তিন সিটি নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পক্ষকে বিজয়ী করতে হবে। তিনি বর্তমান জাতীয় সংসদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫৪ জন সদস্যকে জনগণের প্রতিনিধি নয় বলে মন্তব্য করে ইসির তৎকালীন ভূমিকার সমালোচনা করেন।
তিনি বলেন, ৫ জানুয়ারির মত নির্বাচন যদি আবার সরকার করে তাহলে জনগণ তাদের ছি ছি করবে। আমরা সমাজিক কল্যাণকে স্থিতিশীল করতে চাই।
জিয়া কল্যাণ পরিষদের আহবায়ক রাহিজা খানম ঝুনুর সভাপতিত্বে আলোচনা সভায় নিরদলীয় নিরপেক্ষ সরকারে অধীনে অভিলম্বে সকল দলের অংশ গ্রহণে জাতীয় নির্বাচন, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, গুম, খুন রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়া, আসন্ন সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবিতে ১০ দফার ঘোষণা পত্র পাঠ করা হয়।
এতে আরো বক্তব্য রাখেন ঢাকা সিটির বিভিন্ন ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থীরা, অ্যাভোকেট আবেদ রাজা, রফিকুল ইসলাম ও মোজাম্মেল হক পলাশ।
কেএইচ





