রাজধানীর একটি বাসায় অভিযান চালিয়ে নারীসহ তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তাল উদ্ধার করা হয়েছে।

রোববার রাত ১২টার দিকে উত্তরার শাহ মকদুম এভেনিউ এর ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাদের আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তারা হলেন, আবু বকর সুলতান, জাহিদুর রহমান ও রুমা আক্তার।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন খান জানান, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে নানা প্রতারণা করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এই চক্রের সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। বাকীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

এআর