শরীয়তপুর জেলার সখিপুর থানার কদমতলী ব্রিজের কাছে মোটরসাইকেলের ধাক্কায় সলেমান মাঝি (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
সোমবার (২৩ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে মোল্যার হাট বাজারে দুধ বিক্রি করে বাড়ি ফিরছিলেন কদমতলী এলাকার সলেমান মাঝি। পথে কদমতলী ব্রিজের কাছে এলে হরিণা ফেরিঘাট থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই সলেমান মাঝির মৃত্যু হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওএফ





