গাইবান্ধা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে অজ্ঞাতপরিচয়(৫৫) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, সকালে বাস টার্মিনাল এলাকায় ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা।
পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।
এমবি





