সুনামগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রেজিয়া খাতুন (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার লক্ষ্মণ শ্রী ইউনিয়নের রাবারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রেজিয়া লক্ষ্মণ শ্রী ইউনিয়নের রাবারবাড়ী গ্রামের এরশাদ আলীর স্ত্রী।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এজাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, আদর্শগ্রামে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল পিছন থেকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
এমবি





