সিরাজগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ পৌরসভার দু’বারের নির্বাচিত মেয়র (সাবেক) টি আর এম নূর-ই-আলম হেলালকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পৌর এলাকার রেলগেট থেকে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে।

জেআই