বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে ২০ দলের ডাকা হরতালের সমর্থনে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আগামী সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা এ হরতালের ডাক দিয়েছে ২০ দল। তার আগে বিকাল ৪টায় বগুড়ার নবাববাড়ী রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও পরে বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলপূর্ব সমাবেশে নেতারা বলেন, আওয়ামী লীগ ৫ জানুয়ারির নির্বাচনে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে জোরপূর্বক সরকার গঠন করেছে। জনবিচ্ছিন্ন হয়ে সরকার তাল হারিয়ে ফেলেছে। একের পর এক আইন তৈরি ও সংশোধন করে তামাশা শুরু করেছে। আওয়ামী লীগের সময় শেষ হয়ে এসেছে চিরবিদায় নেয়ার অপেক্ষা।
কর্মসূচি চলাকালে বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, আব্দুর রহমান, খাজা ইফতেখার আহম্মেদ, অ্যাডভোকেট রাফি পান্না, মাহবুবুর রহমান বকুল, এম. আর. ইসলাম স্বাধীন, শহীদ-উন-নবী সালাম, লাভলী রহমান, ডা. আফসারুল হাবীব রোজ, ডা. মামুনুর রশিদ মিঠুসহ ২০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





