জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ডা. শামারুখ মাহজাবিন সুমির মৃত্যুর রহস্য উদঘাটন, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।
রোববার বেলা ১২টায় প্রেসক্লাবের সামনে আইডিইবি মহিলা ও পরিবার কল্যাণ পরিষদের নেতৃত্বে কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন করে এ দাবি জানায়।
পরে তারা স্মারকলিপি দেয়ার জন্য সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। স্মারকলিপির একটি অনুলিপি পুলিশ সদরদপ্তরেও দেয়া হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর ধানমণ্ডিতে শ্বশুরের বাসায় ডা. শামারুখ মাহজাবিন সুমির রহস্যজনক মৃত্যু হয়। এরপর তার বাবা নুরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
প্
রথম দফা ময়নাতদন্তের রিপোর্ট প্রত্যাখান করে আদালতের স্মরণাপন্ন হলে দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য সুমির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
এআর





