চাঁদপুরের মেঘনায় ৩ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার গভীররাতে দু'টি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে এমভি জাহিদ-৪ ও এমভি আল্লার মর্জি লঞ্চে অভিযান চালায় কোস্টগার্ড।
এসময় ৩ লাখ ৭০ হাজার মিটার ব্যবহার ও উৎপাদন নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয় নি।
কোস্টগার্ডের বিশেষ শাখার নাবিক মো. ফেরদৌস শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
এমকে





