বগুড়ার ধুনট উপজেলার একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কিছুটা দূর থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
ওই কেন্দ্রে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহিম জানান, ককটেলগুলো থানায় নেওয়া হয়েছে।
এর আগে সকাল ৮টা থেকে একযোগে উপজেলার ১০টি ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়।
এইচ ই





