সিরাজগঞ্জের শাহজাদপুরে এক স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ঘোরশালে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত রাশিদুল (৮) একই এলাকার তাঁতশ্রমিক জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে পাশের মাতৃছায়া বিদ্যা নিকেতনের ২য় শ্রেণীর ছাত্র।

নিহতের পরিবার জানায়, রাশিদুল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে ফাঁকা জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তার গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে।

শাহাজাদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) হাসান শামিম ইকবাল বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কেএইচ