বহুজাতিক কোম্পানি থেকে পোলট্রি শিল্পকে বাঁচাতে মৌলভীবাজারে খামার ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন।

মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে সোমবার দুপুর ১২টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মৌলভীবাজার পোলট্রি বিজনেস এ্যাসোসিয়েশনের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহিদুর রহমান, হাবিবুর রহমান প্রমুখ। এ ছাড়া মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক ব্যবসায়ীরা অংশ নেন। এর মধ্যে জেলা সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী, বড়লেখা উপজেলা ও হবিগঞ্জ জেলার খামার ব্যবসায়ীরা ছিলেন।

এএইচ