মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মো. হারুনুর রশিদ জানান, সকাল ৯টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শ্রীমঙ্গল ছাড়াও জেলার সর্বত্র দিন-রাত তীব্র শীত জেঁকে বসে। সেই সঙ্গে মাঝে মাঝে মৃদু কনকনে বাতাস জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। লোকজন আগুন জেলে শীত নিবারনের চেষ্টা করছেন। অধিক কুয়াশার জন্যে সকালেও লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে।
শীতের তীব্রতার কারণে দিনমজুরসহ অফিসগামী লোকজন পড়েছেন বিপাকে। অফিস ও স্কুলগামী লোকদের কাজে যোগ দিতে বিলম্ব হচ্ছে। ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব সারা জেলা জুড়েই প্রকটভাবে দেখা দিয়েছে।
এআই





