বেনাপোল বাজারে উপ ক্রীড়ামন্ত্রী আরিফ খান জয়ের নেতৃত্বে বিশাল এক মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে পৌরসভার আয়োজনে র‌্যালিতে বেনাপোল কলেজ, মহিলা গার্লস স্কুল, জাগো সমাজকল্যাণ সংঘ, প্রভাতি সংঘ, বাজার কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।

‘মাদক একেবারেই নয়, খেলাধুলাই মিলবে জয়’ স্লোগানে মুখরিত হয় বেনাপোল এলাকা। বিভিন্ন প্লাকার্ড ব্যানার, ক্যাপ ও ব্যান্ডদল সহকারে র‌্যালিতে স্বতস্ফুুর্তভাবে নারী-পুরুষ ছাত্রছাত্রী ও প্রশাসন ও জনপ্রতিনিধি সমাজসেবকরা যোগদেন।

পরে বেলা সাড়ে ১১টার বেনাপোল প্রভাতি সংঘ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। দুপুরে বেনাপোল পৌর ভবনে স্পোর্টস ক্লাবের উদ্বোধন ও মোনাজাত শেষে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় পৌর মেয়র আশরাফুল আলম লিটন, পুলিশ সৃুপার আনিসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এ টিএম শরিফুল আলম, কাউন্সিলর কামরুনাহার আন্না, রাসেদ আলী, মিজানুর রহমান, আব্দুল জব্বারসহ প্রশাসন ও জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।   

জেআই