ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের শিউলি গ্রামে মসজিদে যাওয়ার রাস্তার নির্মাণ কাজকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।আহত হয়েছে আরো ৪ জন। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহতরা হলেন-আব্দুস সামাদ (৫০) কালু খাঁ (৫৫)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ওই এলাকায় মসজিদের রাস্তা নির্মাণের জন্য জায়গা নিয়ে স্থানীয় মীর ও খাঁ সমর্থকদের মাঝে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিলো।

এ দ্বন্দ্বের জের ধরে শুক্রবার সকাল ১০ টার দিকে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ থেকেই সংঘর্ষ বাধে।

সংঘর্ষে প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই সামাদ খাঁ নিহত হন।

আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান আব্দুস সামাদ ওরফে কালু খাঁ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আমিন খান জানান, এ ঘটনায় লিয়াকত ও সজল মীর নামের দু’জনকে আটক করা হয়েছে।

তারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএইচ/এমকে