বরিশালে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে ২ নারীর মৃত্যুর ঘটনায় খাঁন সন্সের ৮ কর্মকর্তা-কর্মচারিকে আটকের প্রতিবাদে কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ কর্মচারি ও শ্রমিকরা।

শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, সকালে কাঠপট্টি এলাকায় খান সন্স গ্রুপের মালিক দুস্থদের মাঝে যাকাতের কাপড় বিতরণ করছিল। এসময় পদদলিত হয়ে ফিরোজা ও নুপুর নামের ২ নারীর মৃত্যু হয়। আহত হয় বেশ কয়েকজন। আহতদের বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপড় জব্দ করার পাশাপাশি জিজ্ঞাসাবাদের করতে প্রতিষ্ঠানে ৮ কর্মকর্তা-কর্মচারিকে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় কোতায়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে বলে জানান সহকারী পুলিশ কমিশনার মাহমুদ হোসেন।

এদিকে কর্মকর্তা-কর্মচারীদের আটকের প্রতিবাদে বরিশাল কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছে বিক্ষুদ্ধ দুস্থ নারী-পুরুষ। পরে দুপুর ১টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ