গ্রেফতারকৃতরা হলেন, এজাহারের ৫ নম্বর আসামি আইনজীবী কাজী বশির আহমেদ, ৯ নম্বর আসামি অ্যাডভোকেট তুষার, ১১ নম্বর আসামি অ্যাডভোকেট তরিকুল, ৮ নম্বর আসামি অ্যাডভোকেট সুমন ও ৬ নম্বর আসামি অ্যাডভোকেট ওসমান।
শনিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান। শাহবাগ থানায় হওয়া মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।
হারুন অর রশিদ বলেন, শাহবাগ থানায় মামলা হওয়ার পর ডিবি ছায়াতদন্ত শুরু করে। পরে রাজধানীর বনানীসহ বিভিন্ন জায়গা থেকে পাঁচ আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। যে যত বড়ই শক্তিশালী হোন না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নন।
হারুন বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে খোঁজা হচ্ছে। সবাইকে আইনের আওতায় আনা হবে। এছাড়া গ্রেফতারকৃতদের কারা ইন্ধন দিয়েছে, সেটা জানার চেষ্টা করছি। কারা মারামারি করার জন্য সাহস যুগিয়েছে, তাদেরও নিয়ে আসা হবে। এজাহারভুক্ত আসামিরা কে কত বড় শক্তিশালী, সেটা দেখার বিষয় না। সে আসামি, এটাই বিবেচ্য।
এনএইচ





