চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি মোন্নাটালা গ্রামের নাজির হোসেনের স্ত্রী ভুলোন বেগম (৭০) ও একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী আশিয়া বেগম (৪৫)।

এলাকাবাসী সূত্র জানায়, পৃথক সময়ে বৃষ্টির মধ্যে ওই দুই নারী আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন।

ওএফ