জেলা্য় বর্তমান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে পূর্ব শক্রতার জের ধরে একটি বসত বাড়িতে লুটপাট চালিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নির্বাচনকে কেন্দ্র করে মাঝিগাতি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোকসেদ খা ও সাবেক চেয়ারম্যান মুকুল খার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ভোর রাতে মুকুল খার লোকজন বর্তমান চেয়ারম্যান মোকসেদ খা সমর্থক এসকেন মিনার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। পরে বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে বাড়ির সকল মালামাল পুড়ে যাওয়ায় সম্বলহীন হয়ে পড়েছে পরিবারটি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্যা জানান, ওই এলাকার বর্তমান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। প্রতিপক্ষকে ফাঁসাতে ও মামলা দিতে নিজেরাই নিদের বাড়ি ঘরে আগুন লাগয়ে দেয়।
তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





