ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশ মঙ্গলবার সকালে উপজেলা সদরের আখিলা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবতীর(২৫) লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফুলবাড়ীয়া থানার এস আই শফিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানান, মঙ্গলবার সকালে থানায় খবর আসে উপজেলা সদরের পশ্চিম বাজারের আখিলা নদীর শুকনো স্থানে মহিলার লাশ পড়ে রয়েছে।
পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের গাঁয়ে কোন আঘাত ছিল না বলে পুলিশ নিশ্চিত করেছে।
ওসি রিফাত খান রাজিব জানান, অজ্ঞাত মহিলা মানসিক প্রতিবন্ধী ছিল। উপজেলা সদরের তাকে অনেকেই ঘোরাফেরা করতে দেখেছে।
এসএইচ





