বেনাপোল আমড়াখালী বিজিবি  চেকপোস্ট থেকে আজ বৃহঃ বার সকাল ৯ টার দিকে ৮৯ হাজার ৮০০ শত ইউ এস ডলারসহ দুই জন মূদ্রা পাচারকারীকে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বিজিবি সদ্যসরা।

আটককৃতরা হলেন, ওবাইদুর রহমান(২৭) নড়াগাতী থানার নড়াইল জেলার মৃত আমির হোসের ছেলে ও মাসুদ মোল্লা (৩০) নড়াগাতী থানার, নড়াইল জেলার কাউছার মোল্লার ছেলে।

আমড়াখালী চেকপোস্ট সুবেদার মিজান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমান ইউ এস ডলারের একটি চালান পাচার হচ্ছে, পরে বেনাপোল টু যশোর লোকাল বাসে সন্দেহভাজন দুই জনের দেহ তল্লাশী করে তাদের পায়ে এ্যালেটের ভিতর থেকে ৮৯ হাজার ৮০০শত ইউ এস ডলার উদ্ধার করা হয়।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক আটকের বিষয়টি নিশ্চত করে জানান, আটক ইউ এস ডলার বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

শেখ নাছির উদ্দিন/এসএম