কক্সবাজারে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি তারা দুজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও চারটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।
মঙ্গলবার ভোরে রামু উপজেলার পানেরছড়া ঢালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা মো. নিজাম উদ্দিন (৩০) ও রতন রুদ্র (৩১)। তার তারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। রামু থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।





