চট্টগ্রাম বন্দর দিয়ে তরল কোকেন পাচারের ঘটনায় গ্রেফতার আতিকুর রহমান ও মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদের জন্য আরো তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার মহানগর হাকিম ঝলক রায় এ রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, তরল কোকেন পাচারের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের মধ্যে আতিক ও মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা পাঁচদিনের রিমান্ড আবেদন জানান। মহানগর হাকিম ঝলক রায় শুনানি শেষে তিনদিনের রিমাণ্ড আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মোহাম্মদ কামরুজ্জামান জানান, কোকেন মামলায় মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ
উল্লেখ্য, এর আগে তারাদের প্রত্যেকে ১০ দিন করে রিমাণ্ডে ছিলেন।
এআই/
জাতীয়
কোকেন পাচারের ঘটনায় আতিকুর-মোস্তফা ফের তিন দিন রিমান্ডে
চট্টগ্রাম বন্দর দিয়ে তরল কোকেন পাচারের ঘটনায় গ্রেফতার আতিকুর রহমান ও মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদের জন্য আরো তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার মহানগর হাকিম ঝলক রায় এ রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।





