রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৬ লাখ টাকার জাল নোটসহ ৬জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে এসব অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এসব অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬৬ লাখ টাকা উদ্ধার করা হয়।
সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
এমবি





