এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘জেলা পরিষদ থাকার প্রয়োজনীয়তা আছে কিনা তা ভাবা হচ্ছে। জেলা পরিষদ নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিকে ঠুটো জগন্নাথ করে রাখার কোনো যুক্তি নেই। অযথা সরকারের বিভিন্ন শাখা প্রশাখা বাড়ানো হলে বেশি অর্থের প্রয়োজন হবে।’

বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে স্থানীয় সরকারসংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবেতিনি এসব কথা বলেন।

আপাতত জেলা পরিষদ নির্বাচনের পরিকল্পনা নেই জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় অনেক কাজ করে। কিন্তু তেমন প্রচার হয় না।’

মন্ত্রী বলেন, ‘ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেম্বারদের বরখাস্ত করার ক্ষমতা চান বিভাগীয় কমিশনাররা। তাদের এ দাবি মানার মতো নয়, মেনে নেয়া সম্ভবও নয়। চেয়ারম্যান মেম্বারদের বরখাস্তের বিধান রয়েছে। বিধান অনুযায়ী এই ক্ষমতা কেবল জনপ্রতিনিধিদের (এমপি-মন্ত্রী) হাতেই থাকছে।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ