বাসচাপায় ইসলামী ফাউন্ডেশনের (ইফা) কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর কল্যাণপুরে খালেক সিএনজি পাম্পের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতের নাম রফিকুল ইসলাম (৩৫)। তিনি গাইবান্ধার সাদুল্যাপুর থানার ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন। রংপুর জেলার কাউনিয়া থানার মৃত ওহেদ আলীর ছেলে তিনি।

নিহতের সহকর্মী মো. আনোয়ারুল ইসলাম জানান, সকালে কল্যাণপুরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গুলিস্তান-ধামরাই বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান রফিকুল ইসলাম।

তিনি জানান, এদিন সকালে আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের মিটিং ছিল। এই মিটিংয়ে যোগ দেওয়ার জন্য বৃহস্পতিবার রাতে সাদুল্যাপুর থেকে ঢাকায় আসেন রফিকুল ইসলাম।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে মর্গে পাঠানো হয়েছে।

জেএ