অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা চারণকবি বিজয় সরকারের ৩১তম মৃত্যুবার্ষিকী (৪ ডিসেম্বর)। বার্ধ্যকজনিত কারণে ১৯৮৫ সালের ৪ডিসেম্বর ভারতে পরলোকগমন করেন কবিয়াল বিজয় সরকার। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়।

বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে জানা যায়, গুণী এই শিল্পী ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।

১৯০৩ সালের ২০ ফেব্রয়ারি নড়াইল সদরের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন। বিজয় সরকারের বাবার নাম নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী।

বিজয় সরকার নবমশ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। মতান্তরে মেট্রিক (এসএসসি) পর্যন্ত। বিজয় সরকারের দুই স্ত্রী-বীণাপানি ও প্রমোদা অধিকারীর কেউই বেঁচে নেই। সন্তানদের মধ্যে কাজল অধিকারী ও বাদল অধিকারী এবং মেয়ে বুলবুলি অধিকারী ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করছেন। বিজয় সরকার তার জীবনদ্দশায় প্রায় ১৮০০ গান লিখেছেন এবং সুর করেছেন।

বিজয় সরকার নবমশ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন, মতান্তরে মেট্রিক পর্যন্ত। বিজয় সরকার গেয়েছেন-যেমন এই পৃথিবী যেমন আছে, তেমনিই ঠিক রবে/ সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে...। নবী নামের নৌকা গড়ো, আল্লাহ নামের পাল খাটাও/ বিসমিল্লাহ বলিয়া মোমিন, কূলের তরী খুলে দাও...। কিংবা আল্লাহ রসূল বল মোমিন/ আল্লাহ রসূল বল/ এবার দূরে ফেলে মায়ার বোঝা/ সোজা পথে চল...। গেয়েছেন-পোষা পাখি উড়ে যাবে সজনী/ ওরে একদিন ভাবি নাই মনে/ সে আমারে ভুলবে কেমনে।
৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিজয় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এআই