গাইবান্ধার বোনারপাড়ায় লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। লালমনিরহাট থেকে ঢাকাগামী ওই ট্রেনটি আজ বুধবার দুপুর আড়াইটার দিকে বোনারপাড়া স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর স্টেশনের দক্ষিণ গেটে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়।
এদিকে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হবার ফলে শত শত যাত্রী দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং আপাতত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেনটির উদ্ধার কাজ চলছে।
বোনারপাড়া স্টেশন মাস্টার আব্দুল জলিল জানান, গাইবান্ধা থেকে ট্রেনটি বোনারপাড়া স্টেশনে ঢোকার পর নিয়মিত বিরতি নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। স্টেশন থেকে সামান্য দূরে দক্ষিণ রেলগেটে গিয়ে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়।
এফএফ





