বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা, দশ ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা, যুদ্ধাপরাধীদের বিচার সরকার করলেও বহুল আলোচিত ত্বকী হত্যার বিচার করছে না। সরকার হত্যাকাণ্ডটিকে প্রশ্রয় দিচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত ‘ত্বকী হত্যা: বিচারিক প্রক্রিয়ায় রাষ্টের ভূমিকাই সুশাসন ও গণতন্ত্রের অন্তরায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
ত্বকী হত্যার দেড় বছর উপলক্ষে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ এ গোলটেবিলের আয়োজন করে।
এতে অর্থনীতিবীদ এম এম আকাশ বলেন, ত্বকী হত্যা একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। সব তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও সরকার এর বিচার করছে না।
ত্বকী মঞ্চের আহবায়ক পঙ্কজ ভট্টাচার্য বলেন, ত্বকী হত্যা একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড এবং সরকার এর উপর অঘোষিত ইনডেমনিটি জারি করেছে, সেটি প্রত্যাহার করতে হবে।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





