পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৪ কর্মীকে আটক করেছেন পুলিশ।

সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে পাবনা সদরে ১১ জন ও সাঁথিয়ায় ৩ জনকে আটক করা হয়েছে।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, সোমবার রাতে পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মনসুরাবাদ আবাসিক এলাকায় বৈঠক করার সময় ১১ জামায়াত-শিবিরকর্মীকে আটক করা হয় । পুলিশ জানান তাদের কাছ থেকে বেশ কিচু বই ও কাগজপত্র জব্দ করা হয়। আটককৃতদের নাম জানা যায়নি।

অপরদিকে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, নিজামীর ফাঁসি নিয়ে নাশকতার চেষ্টার অভিযোগে সোমবার রাতে উপজেলার মানপুর গ্রাম থেকে ৩ জামায়াত-শিবিরকর্মীকে আটক করা হয়। আটককৃতরা হলেন-মন্টু হোসেন (৩২), জুলহাজা উদ্দিন (৩০) ও মফিজ উদ্দিন (৩৫)।

এমই