রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় জেসমিন (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে বোরবার (৩১ জুলাই) বেলা ৩টার নারীর মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া আহত অবস্থায় তার স্বামী দেলোয়ার গাজীকে (৪০) আটক করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় বলেও জানান ওসি।

তিনি বলেন, দেলোয়ার গাজীর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী-স্ত্রীর দ্বন্ধের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করেন তিনি।

ওএফ