নীলফামারী জেলার জলঢাকায় পুলিশ সদস্য আজিজুর রহমান হত্যা মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্নস্থান হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জলঢাকা উপজেলার মধ্য কাজীরহাট গ্রামের জামায়াত কর্মী আব্দুর রাজ্জাক (৩০), পান্থাপাড়া গ্রামের ফরিদুল ইসলাম (২৮), খালিশা খুটামারা গ্রামের রশিদুল আসলাম (৪৩),দক্ষিন কাজীর হাট গ্রামের এমদাদুল হক (৩৩), ও আব্দুল করিম (৫০)।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানায়, ২০১৩ সালের ২৫ অক্টোবর বিকালে জলঢাকা উপজেলা শহরের পেট্রোল পাম্প এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংর্ঘষে পুলিশ সদস্য আজিজুর রহমান গুরুতর আহত হন।

সেদিন তাকে রংপুর মডেকিলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎিসাধীন অবস্থায় ঐ বছরের ২০ নভেম্বর রাতে তার মৃত্যু হয়। নিহত পুলিশ সদস্য রংপুর জেলার কাউনিয়া উপজলার আবুল কাশেম মন্ডলের ছেলে।

এ ঘটনায় জলঢাকা থানায় মামলা হয়, সে মামলাটি বর্তমানে নীলফামারী আদালতে বিচারাধীন রয়েছে।

 সুজন/নাসের