নব সরকারি কৃত শিক্ষকদের শিক্ষা ক্যাডারে যুক্ত করার প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছে বিসিএস সাধারন শিক্ষা সমিতি।
বুধবার সকাল ১১টায় নগরীর যশোর-খুলনা মহাসড়কে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সরকারি বি এল কলেজ শিক্ষক মণ্ডলি।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার বাংলদেশকে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছে। সরকারের এই উন্নায়নের সাথে সহযাত্রী সরকারী কলেজের শিক্ষকরা। তবে কলেজ জাতীয়করন করা হলেও ঐ সব কলেজের শিক্ষকদের জাতীয় করন করলেও তাদের শিক্ষা ক্যাডারভুক্ত পদে পদায়িত করা যাবে না।
তারা আরো বলেন, ২০১০ সালের শিক্ষানীতি অনুযায়ী সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে সকল কলেজ সরকারী করন করার নির্দেশনা দেয়া আছে। আমরা চাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ন ছাড়া কাউকে ক্যাডার পদে পদায়িত করা যাবেনা।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অনুশাসন দিয়েছেন, সে অনুযায়ী নতুন সরকারীকৃত কলেজের শিক্ষকদের অন্যকোন কলেজে বদলী করা যাবে না।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রিয় কার্যকরী কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ মানববন্ধন করেন তারা।
মামুন/এমবি





