‘আমরা কেউই দেশে স্বাধীনভাবে ঘুরতে পারছি না। নিজের দেশেই নাগরিকেরা গুম হচ্ছেন, তাহলে কী লাভ হলো স্বাধীন হয়ে?’

শনিবার জাতীয় প্রেসক্লাবে লাকসামের সাবেক সাংসদ সাইফুল ইসলামের মেয়ে মাশরুফা ইসলাম এভাবেই নিজের কষ্ট ও ক্ষোভের কথা জানিয়েছেন

মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত ‘স্বজনদের ব্যথা: গুম, খুন, নির্যাতন আর না’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পারভেজগত বছরের নভেম্বরে সাইফুল ইসলামসহ তিনজনকে র্যা ব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে একজনকে ফেরত পাওয়া গেলেও সাইফুল ইসলাম ও হুমায়ুন কবিরের কোনো খোঁজ এখনো মেলেনি।

মাশরুফা বলেন, ‘আমার বাবাকে কী করা হয়েছে, আমরা জানি না। তিনি জীবিত, না তাকে মেরে ফেলা হয়েছে—তাও জানি না। এ ঘটনায় মামলা করা হলেও কোনো অগ্রগতি নেই। এর পরও নানা রকমের চাপ রয়েছে মামলা না চালানোর জন্য।’

লক্ষ্মীপুরে র্যা বের হাতে নিহত চিকিত্সক ফয়েজ আহমেদের মেয়ে উজমা কাওসার বলেন-‘আমার বাবা একজন চিকিত্সক ছিলেন। যুদ্ধক্ষেত্রেও চিকিত্সকেরা বিশেষ সুবিধা পান। কিন্তু আমার বাবাকে হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে দিয়ে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এটা তো কোনো যুদ্ধক্ষেত্র ছিল না। তার পরও কেন এ ঘটনা ঘটল।’ দেশের মানুষের কাছে এ প্রশ্ন রেখেছেন

গত বছরের ১৩ ডিসেম্বর লক্ষ্মীপুরে র্যা বের হাতে ফয়েজ আহমেদ নিহত হন।
উজমা কাওসার বলেন, ‘আমরা জানি না আমার বাবার অপরাধ কী ছিল।’

তিনি জানান, তাঁরা এখনো লক্ষ্মীপুরে থাকতে পারছেন না, নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বাবার মরদেহ পাওয়ার বিষয়টিকে সৌভাগ্য হিসেবে মন্তব্য করে উজমা বলেন, ‘এখনো অনেকেই জানেন না, তাদের স্বজনেরা কী অবস্থায় আছেন, কোথায় আছেন। সে হিসেবে আমরা ভাগ্যবান।’

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ