ঢাকা সিটি করপোরেশনের উত্তর এবং দুই অংশেই নগরীকে পরিচ্ছন্ন রাখার জন্য প্রচুর ডাস্টবিন বসানো হয়েছে। এই ডাস্টবিন নগরবাসীর জন্য আনন্দের বার্তা বয়ে এনেছিল কিন্তু সে আশায় গুড়েবালি।
নগর পরিস্কার রাখার জন্য এগুলো বসানো হলেও যত্রতত্রই ময়লা এখনো ফেলানো হচ্ছে। এগুলোর জন্য দায়ী কারা? শুধু একটু আলসেমি পরিহার করলেই নগরী পরিচ্ছন্ন রাখা সম্ভব। আপনি আমি না বুঝলে এক পথ শিশু কিন্তু ঠিকই বুঝেছে কষ্ট করে হলেও ময়লা কোথায় ফেলতে হবে।
সম্ভবত বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নির্বাচনী এলাকা কেরানীগঞ্জের থেকে ছবিটা তোলা। তবে কে তুলেছে তার নাম পাওয়া যায় নি। ছবিটিতে দেখা যাচ্ছে এক পথশিশু একটি ডাস্টবিনে ময়লা ফেলছে। শিশুর হাতের নাগালের বাইরে ডাস্টবিন, তারপরে পা উঁচিয়ে সর্বোচ্চ চেষ্টায় হাতের ময়লাটি ডস্টবিনে ফেলার চেষ্টা করছেন। এই দৃশ্য কোনো এক প্পথচারীর মোবাইলে আটকে যায়। আর তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
একজন গুগল প্লাস ব্যবহারকারী ছবিটি শেয়ার করে লিখেছেন, ছবিটি শুধু ছবি নয় বিশাল শিক্ষার উপকরণ। ইন্সটাগ্রামে এক তরুণী ছবিটি শেয়ার করে লিখেছেন 'শিখতে হবে আমাদের।' ফেসবুক ব্যবহারকারী একজন লিখেছেন দেক্লহুন, শিখুন। ভাইরাল হয়ে যাওয়া ছবিটিতে আসলেই যে শেখার উপকরণ রয়েছে সেটা সহজেই অনুমেয়।
এমবিএইচ





