মানিকগঞ্জে চলাচলের অনুপযোগী একটি রাস্তায় ধান গাছ লাগিয়ে প্রতিবাদ করলেন বিক্ষুব্দ এলাকাবাসী।
রোববার সকালে সদর উপজেলার মিতরা সোলন্ডী এলাকার শত শত লোক রাস্তায় মানবন্ধন করে এ প্রতিবাদ জানায়।
স্থানীয় বাসিন্দা এখলাছ উদ্দিন,নিজাম উদ্দিন,হাফিজউদ্দিন জানান,মিতরা থেকে গোবিন্দপুর পর্যন্ত তিন কিলোমিটার এলাকার রাস্তা দীর্ঘ দিন ধরে ভাঙ্গা-চোরা অবস্থা। এর সাথে পাশের বিক্রমফিল্ডের ইটের ট্টাক চলাচল করায় বর্ষায় কর্দমাক্ত হয়ে পড়েছে। এতে মানুষের চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘকাল ধরে এ করুন অবস্থার সৃষ্টি হলেও সরকার রাস্তাটি সংস্কারে উদ্যোগ নিচ্ছে না।
সকাল ১০ টার দিকে এলাকাবাসী রাস্তা সংস্কার ও ট্টাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বেতিলা- মিতরা ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিনসহ মেম্বাররাও অংশ নেন। পরে বিক্ষুব্দ এলাকাবাসী ভাঙ্গা-চোরা রাস্তায় ধান গাছ লাগিয়ে এর প্রতিবাদ করেন।
ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন জানান,রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী। এটি দ্রুত সংস্কার করা দরকার। কিন্তু আমরা রাস্তাটি সংস্কারে কোন বরাদ্ধ পাচ্ছি না।
এসএইচ





