চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ মো. ইমতিয়াজ হোসেন মানিক (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সাতকানিয়া থানার সোনাকানিয়া ইউনিয়নের মীর্জাখীল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মানিক মীর্জাখীল চৌধুরী বাড়ির মৃত ইদ্রিস আহমেদ চৌধুরীর ছেলে। তার কাছ থেকে দুইটি এলজি, একটি ওয়ান শুটার রাইফেল, তিন রাউন্ড গুলি, ১৬টি গুলির খোসা, একটি কিরিচ, দুইটি চাপাতি, ৫টি অত্যাধুনিক চুরি, পাঁচ পিচ ইয়াবা ও ২৫ পুরিয়া গাজা উদ্ধার করা হয়েছে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ থানায় তিনটি মামলা রয়েছে।

এআর