বাংলাদেশ পুলিশের ১২৪ জন উপ-পরিদর্শকে (এসআই) পদোন্নতি দিয়ে পরিদর্শক (ইন্সেপেক্টর) করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া জালাল উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ১২৪ জনের মধ্যে ১০৬ জনকে নিরস্ত্র এবং বাকী ১৮ জনকে সশস্ত্র পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
জেইউ