রাজধানীর মিরপুর কালশী রোড এলাকা থেকে ২ কোটি টাকা মুল্যমানের জাল নোটসহ আজহারুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) দুলাল জানান, রাতে কালশী এলাকায় চেকপোস্টে তল্লাশি চলাকালে সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার সঙ্গে ব্যাগ থেকে প্রায় ২ কোটি টাকা মুল্যমানের ৫০০ ও ১০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

এমকে