পুরান ঢাকার চুড়িহাট্টায় আগুনে ক্ষতিগ্রস্ত ওহায়েদ ম্যানশনের নিচ তলায় বেশ কয়েকটি দোকান ভাড়া দেয়া হয়েছিলো। এই দোকানের একটিতে মিলেছে রাসায়নিকের গুদামের সন্ধান। ঘটনার পর থেকে বন্ধ ছিল এই গুদামটি। এর আগে এই ভবনের বেইজমেন্ট থেকে রাসায়নিকের মজুদের সন্ধান পাওয়া গিয়েছিলো।

চকবাজারের ঘটনার পর শিল্প মন্ত্রণালয় থেকে এই ভবনের আশেপাশে কোন কেমিক্যালের অস্তিত্ব নেই বলে দাবি করা হলেও সময় টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছিল ভিন্ন কথা। পরবর্তীতে ওয়াহেদ ম্যানশন থেকে সমস্ত কেমিক্যালের দোকান সরিয়ে নেয়ার কথা বলা হলেও মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) আরো একটি কেমিক্যাল ভর্তি গোডাউনের অস্তিস্ত্ব পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বাকি থাকা কেমিক্যালে আগুন ছড়ালে অগ্নিকাণ্ডের ঘটনা আরো ভয়াবহ রূপ ধারণ করতো।

এসএম