যশোরের মনিরামপুরে চালু হয়েছে দেশের দীর্ঘতম ভাসমান সেতু। এর ফলে মনিরামপুরের ঝাঁপা গ্রামের মানুষের মূল ভূখন্ডে যাতায়াত সহজ হলো।
চারপাশে বাওড় ও নদী থাকায় এতোদিন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ছিল ঝাঁপা গ্রাম। প্রায় ৫০ হাজার বাসিন্দা নির্ভরশীল ছিল নৌকার ওপর। গত আগস্ট থেকে গ্রামবাসী স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে গড়ে তোলেন ৪শ' মিটার দীর্ঘ ও ৮ ফুট প্রস্থের সেতুটি।
এটি নির্মানে খরচ হয়েছে প্রায় ৬০ লাখ টাকা ব্যবহার করা হয়েছে ৯০০ বড় প্লাস্টিকের ব্যারেল, ১৮টন অ্যাঙ্গেল ও ১২টন স্টিলের পাত। মঙ্গলবার বিকেলে সেতুটি উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।
জেড





