মৌলভীবাজরে চুরি হওয়া ছাগলসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, সোনাপুর গ্রামের তাহির মিয়া ছেলে মো: ফয়ছল মিয়া (২৪)ও লামা জগন্নাথপুর এলাকার বাসিন্দা শাহাব উদ্দিন ছেলে রুমেল মিয়া (১৯)।
জানা গেছে, গত ১৫ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিক্তিতে বেড়ির পাড় বাসষ্ট্যন্ড হইতে প্রাইভেটকারের বনেটের ভিতরে করে চোরাই ছাগল নিয়ে যাওয়ার সময় চোরাই ছাগল ও প্রাইভেটকার উদ্বার করা হয়। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হবে।
গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার রাতে মৌলভীবাজার মডেল থানার এস আই মো: আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ একদল পুলিশ বেড়ির পাড় বাসষ্ট্যন্ড হইতে প্রাইভেটকারের বনেটের ভিতরে করে চোরাই ছাগল নিয়ে যাওয়ার সময় চোরাই ছাগল ও প্রাইভেটকার (চট্রমেট্রো খ ১১-০৩৭২)সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ফয়ছল জানায়, ইকোপার্ক এলাকা হইতে ছাগলটি চুরি করিয়া বিক্রয়ের উদ্দ্যেশ্য শ্রীমঙ্গল নিয়ে যাইতেছিল ।
উল্লেখ্য যে, উভয় আসামীর বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
এমআইএস।





