ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে বৃহস্পতিবার কেন্দ্রীয় কারাগারের তিন কয়েদির মৃত্যু হয়েছে। মৃত হাজতিরা হলেন চুয়াডাঙ্গার আলমগীর (৩০), গাজীপুর কাপাসিয়ার হারুন অর রশিদ (৪৫) এবং হাফেজুর রহমান (৬০)।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার উদ্দিন জানান,  আলমগীর ও হাফেজুর রহমান কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়। আলমগীরের (৩০) বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদায়।  

অপরদিকে গতকাল কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হারুন অর রশিদকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এআই