নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কাউসার মিয়া (২১) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ (বাগমোচরা) এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত কাউসার মিয়া ওই এলাকার রাজু শেখের ছেলে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, বিকেলে নিজ ঘরে কাউসার মিয়ার ঝুলন্ত মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মা হালিমা আক্তার জানান, সকালে তার ছেলে কাউসার মিয়ার সঙ্গে তার স্ত্রী গার্মেন্টস কর্মী শিউলি আক্তারের ঝগড়া হয়। ওই ঝগড়াকে কেন্দ্র করে অভিমান করে কাউসার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এসএইচ





