বাগেরহাট পৌর শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সোহাগ শেখ (২২) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সোহাগ শেখ বাগেরহাট পৌর শহরের বাসাবাটি এলাকার আব্দুল হাকিম শেখের ছেলে। তিনি বাগেরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক জানান, রাত সাড়ে ৮টার দিকে শহরের বাসাবাটি মন্দির এলাকায় দুর্বৃত্তরা ওই যুবককের পেটে ছুরি মেরে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এমকে





