দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিক্ষেত্র কমনওয়েলথ গ্রেভ ইয়ার্ড কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে শুক্রবার স্মরণ দিবস পালিত হয়েছে।
দুপুরে স্মরণ দিবস অনুষ্ঠানে আট দেশের রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধিরা অংশ নেন। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের নেতৃত্বে ৮ দেশের রাষ্ট্রদূত স্মরণ সভায় অংশ নেন। রেভারেন্ড ফাদার টম ম্যাকডারমট স্মরণ সভা অনুষ্ঠানের নেতৃত্ব দেন।
কুমিল্লা সেনানিবাসের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী সেনাবাহিনীর পক্ষ থেকে হলিক্রসে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় সেনাবাহিনীর বিউগলে করুণ সুর বেজে ওঠে। স্মরণ দিবসে অংশ নেওয়া দেশগুলো হলো- যুক্তরাজ্য, জার্মানি, ডেনমার্ক, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, কানাডা ও ফ্রান্স।
কমনওয়েলথ ওয়ার গ্রেভ কমিশনের আয়োজনে প্রতি বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ময়নামতি ওয়ার সিমেট্রিতে স্মরণ দিবস অনুষ্ঠিত হয়। ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মিত্র বাহিনী সৈনিকদের ৭৩৭টি মরদেহ সমাহিত করা হয়।
জেআই





