মেহেরপুরে নেশার টাকা না পেয়ে মায়ের বসতঘরে আগুন দিয়েছে নেশাগ্রস্ত ছেলে মেজর ডালিম।

রোববার (১৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মেজর ডালিম যাদবপুর গ্রামের হান্নানের ছেলে।

ডালিমের মা হালিমা খাতুন বলেন, ডালিম দুপুরে আমার কাছে নেশা করার জন্য টাকা চায়। কিন্তু আমি টাকা না দেওয়ায় সে আমার শোয়ার ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়। আগুনে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে।

এ ঘটনায় নেশাগ্রস্ত যুবক ডালিমকে আটক করেছে সদর থানা পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘরে আগুন দেওয়ার ঘটনায় ডালিমকে আটক করা হয়েছে। তবে তার পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত কোন কিছু অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওএফ