তখন সকাল নয়টা।সবেমাত্র শীত ছাড়তে শুরু করেছে তারমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত মেধাবী শিক্ষার্থী।সেই সাথে উৎসাহের কমতি নেই পরীক্ষার্থীদের সাথে আসা অভিবাবকদের ও।

এতক্ষণ বলছিলাম চট্টগ্রাম শহর এলাকার সর্ববৃহৎ ও জনপ্রিয় শিক্ষা প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-১৭ অনুষ্ঠিত হওয়ার কথা।

আজ (শুক্রবার) সকাল ১০টায় শুর হয়ে -১২টা পর্যন্ত অভিন্ন প্রশ্নপত্রে একযোগে চলে এই পরীক্ষা।এই বৃত্তি পরীক্ষায় বিশটি কেন্দ্রে একসাথে ৩৫০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

আজ অনুষ্ঠিত পরীক্ষা নিয়ে আমাদের প্রতিবেদকের সাথে মুঠো ফোনে কথা হয় অংকুর বৃত্তি পরীক্ষার সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সাথে।

মি. জাহাঙ্গীর বলেন, আমাদের পরীক্ষায় রেজিষ্টশন করেছিল প্রায় ৪৩০০ হাজারের মত শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ নেই সাড়ে তিন হাজারের অধিক শিক্ষার্থী।

চকবাজারে উপস্থিত এক অভিবাবক বলেন, এটা তাদের কাছে খুব জনপ্রিয় পরীক্ষা। কেননা অনেক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও তার ফল আলোর মুখ দেখেনা।সেই দিক থেকে ব্যতিক্রম অংকুর বৃত্তি পরীক্ষা।

চাঁন্দগাও আবাসিক একটি কেন্দ্রে দায়িত্বরত হল পরিদর্শক এম কে রায়হান কে পরীক্ষার সার্বিক ব্যাপারে জিঙ্গাসা করা হলে তিনি জানান, পরীক্ষার্থীরা যথাসময়ে নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে মনোরম পরিবেশে পরীক্ষা সম্পন্ন করে।এবং তারা তাদের কার্যক্রম সুস্থভাবে সমাপ্ত করে।

ঝর্ণা রাণী নামে এক অভিবাবক আমাদের জানান, এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে অন্যতম ভূমিকা পালন করে।আর যেই পরিবেশে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তা অত্যন্ত প্রংশসনীয়। তাই অংকুর পরিবার কে অভিবাবকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

এমবি