১৭ তরুণ-তরুণীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম নগরীর খুলশী থানার ফয়’স লেক এলাকায় অসামাজিক কার্যকালাপের অভিযোগে একটি মিনি চাইনিজ রেস্টুরেন্ট থেকে তাদেরকে আটক করা হয়।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

আটকদের মধ্যে ৮ তরুণ এবং ৯ জন তরুণী। আটকদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানার পাশাপাশি মুচলেকা নিয়ে অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়।

ঢাকা,২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ