জাল নোট তৈরির মামলায় নীলফামারীতে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুল আলম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত বাদশা ঢালী (৪৭) সৈয়দপুর উপজেলার ইসলামবাগ এলাকার ওহেদুল নবীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম প্রামাণিক বলেন, ২০১৪ সালে ৭ জুলাই ইসলামবাগ এলাকা থেকে জাল নোট তৈরির সময় বাদশাকে আটক করে পুলিশ। পরদিন সৈয়দপুর থানার এসআই রাশেদউজ্জামান বাদী হয়ে বাদশার বিরুদ্ধে একটি মামলা করেন।

এমআর